
চিনের কয়লাখনিতে গ্যাসের বিস্ফোরণে মৃত কমপক্ষে ৮২ জন শ্রমিক। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বেজিং থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কিনইউয়ান কাউন্টির খনিতে দুর্ঘটনাটি ঘটে।
সেখানের একটি কয়লা খনিতে টক্সিক গ্যাস কার্বন মনোক্সাইডের মাত্রা আচমকা বেড়ে যায়। যার জেরেই ঘটে বিপত্তি। বিস্ফোরণের কিছু সময় আগে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বাড়ছে বলে সতর্কতা জারি করা হয়েছিল।
বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এখনও কতজন ভিতরে আটকে রয়েছেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের জেরে খনির ভিতরে বহু শ্রমিক আটকে পড়েন। তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
