গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কুম্ভে পদপিষ্ট ৮২, সংবাদমাধ্যমের তদন্তকে হাতিয়ার বিরোধীদের

    কুম্ভে পদপিষ্ট ৮২, সংবাদমাধ্যমের তদন্তকে হাতিয়ার বিরোধীদের

    0
    224
    ছবি সৌজন্যে : এক্স
    চলতি বছরের ২৯ জানুয়ারি কুম্ভমেলায় পদপিষ্টে নিহতের প্রকৃত সংখ্যা ৮২। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থা ১১টি রাজ্য এবং ৫০ টিরও বেশি জেলার ১০০টির বেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আসরে নেমে পড়েছে বিরোধীরা।
    পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ২৬ টি পরিবারকে যোগী প্রশাসনের তরফে আংশিক সাহায্য দেওয়া হয়েফে। অন্যদিকে ১৯ টি পরিবারের ভাগ্য কানাকড়িও জোটেনি।
    অন্যদিকে, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব উত্তরপ্রদেশ সরকারকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন মৌনী অমবস্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যে সরকারের সেই দাবি কার্যত ধোপে টিকছে না সংবাদমাধ্যমের তদন্ত কমিটির রিপোর্টে।