
এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের জেলে আটক বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হলেও প্রায় ৩ মাস বাংলাদেশে আটকে রয়েছে কাকদ্বীপে ৮৪ জন মৎস্যজীবী। যারফলে ক্ষোভে ফেটে পড়েছেন ওই সমস্ত মৎস্যজীবী পরিবারের সদস্যরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার ডায়মণ্ড হারবার সংশোধনাগার থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় ৮৪ জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশেআটকে বাংলাদেশের জেলে। তাদের কেন এখনো ছাড়া হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তুলে কাকদ্বীপের মৎস্যজীবী পরিবারের দাবি, প্রশাসনের আশ্বাসই সার, ৩ মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে ৮৪ জন মৎস্যজীবী আটক রয়েছে, কবে ফিরবে বাড়ির লোক আতঙ্কে রয়েছে পরিবার।
ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢোকার অপরাধে অক্টোবরের শেষে ৭৮ জন মৎস্যজীবী বাংলাদেশি নৌসেনার হাতে ধরা পড়ে, পরবর্তীকালে ডিসেম্বরের ১ তারিখে আরও ১৬ জন মৎস্যজীবী ধরা পড়েছিল।
