
মহিলা সংরক্ষণ বিল পাস করাতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস নিয়ে প্রাথমিক আলোচনাও হতে চলেছে বলে খবর। উল্লেখ্য বর্তমানে লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন।
তা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দিয়েছে বি জে পি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আসন বাড়ানোর প্রস্তাব দিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে খসড়া বিল। সাংসদদের কাছে সেই খসড়া বিল পাঠিয়েও দেওয়া হয়েছে। যদিও এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা।এদিকে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখ করা হয়ে ছিল, মহিলাদের জন্য সংসদের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে।
তারপর ওই ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। বিরোধীদের অভিযোগ ২০২৯-র লোকসভা নির্বাচনের দিকে লক্ষ রেখেই আসন পুনবিন্যাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে , যাতে সেই ভোট থেকেই মহিলা সংরক্ষণ কার্যকর করা যায়। অন্যদিকে বিরোধীদের এই ইস্যুতে এক জোট করতে উদ্যোগী হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।








