গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বান্দ্রা স্টেশনে পদপিষ্টের ঘটনায় আহত ১

    বান্দ্রা স্টেশনে পদপিষ্টের ঘটনায় আহত ১

    0
    138
    মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ট্রেন ধরার জন্য হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৯জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা স্থিতিশীল হলেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
    সূত্রের খবর, রবিবার সকাল ৫টা ৫৬ মিনিট নাগাদ বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যাত্রীরা এক সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করেন। তাতেই ঘটে গিয়েছে বিপত্তি। তড়িঘড়ি ট্রেনে উঠতে গিয়ে কয়েকজন পড়ে গিয়েছিলেন। তাঁদের ওপর দিয়েই অনেকে ট্রেনে উঠে পড়েন। এতেই গুরুতর জখম হয়েছেন ৯ জন। রেলকর্মী ও স্থানীয়রাই আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
    বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তরফে জানানো হয়েছে, দেওয়ালি উপলক্ষে অনেকেই বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে এসেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই অসংরক্ষিত কামরায় টিকিট কেটে ওঠার চেষ্টা করেছেন। সে সময়ই ধাক্কাধাক্কিতেই বিপত্তি ঘটেছে।
    ছবি  সৌজন্যে : এক্স