
মধ্যপ্রদেশের পর এবার মালদায় কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে ৯ জন কিশোর ও তরুণ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা জেলা জুড়ে।
উৎসবের মরশুমে দেশজুড়ে বিপদ ডেকে নিয়ে এসেছে হোমমেড কার্বাইড গান। মধ্যপ্রদেশের ভোপালে সেই কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন বেশ কিছু শিশু। যা নিয়ে তোলপাড় গোটা দেশ।ভোপালের পর এবার মালদা জেলার এমন নয় তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। মালদার চক্ষু চিকিৎসক দেবদাস মুখার্জির কাছে পাঁচজন, মলয় সরকারের কাছে একজন এবং সৌরভ পোদ্দারের কাছে দু’জনের চিকিৎসা চলছে।
এক চিকিৎসকের দাবি মানিকচকের মহানন্দটোলার এক শিশুকে চিকিৎসার জন্য ওই পরিবারের লোকজন নিয়ে গিয়েছেন নেপালে।









