
আচার্য রাজ্যপালের ডাকা বৈঠকে রাজভবনে এলেনই না ২০ জন উপাচার্য। শনিবার ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারিজ থাকলেও এলেনই না ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত বৈঠকে ছিলেন। এরপরেই বৈঠকে গরহাজির উপাচার্যদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও ছাত্র বিক্ষোভের কারণ দেখিয়ে বৈঠকে যোগ দিতে পারেন নি বলে সাফাই দিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বৈঠকে উপাচার্যদের গরহাজিরার ব্যাখ্যা তলব করেছেন সিভি আনন্দ বোস। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট উপাচার্যদের রাজভবনে ঢোকাই বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।






