মথুরায় আটক ৯০ বাংলাদেশি নাগরিক

0
121
ছবি সৌজন্যে : এক্স
উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয়েছে ৯০ জন বাংলাদেশি নাগরিককে। মথুরার এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, গ্রামীণ অঞ্চলে কাজ করা শ্রমিকদের পরিচয় ও বৈধতা যাচাইয়ের জন্য তল্লাশি অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়েছে।
নৌঝিল থানা এলাকার খাজপুর গ্রামের ইটভাটা থেকে ২৮ শিশু, ২৭ জন মহিলা এবং ৩৫ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসএসপি আরও বলেছেন, জেরায় ধৃতরা জানিয়েছে, ৩-৪ মাস আগে তারা মথুরায় এসেছে। তার আগে তারা আশপাশের অন্য একটি রাজ্যে বসবাস করছিল।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই বেআইনিভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের ওপর এখন একই ধরনের কড়া নজরদারি চালানো হচ্ছে।