বিচারহীন ৯০ দিন, শনিবার ফের রাজপথে জুনিয়ররা

0
138

তিন মাস হতে চলল এখনও সেই তিমিরেই আর জি করের মামলা। প্রতিবাদে ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। ৯ নভেম্বর তিন মাস পূরণের দিনেই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে।

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ জানিয়েছেন বিচারহীন ৯০ দিন স্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি হবে। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি মেডিক্যাল কলেজগুলোয় ফের থ্রেট কালচার শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে অভয়ার ন্যায়বিচারকে সুনিশ্চিত করার দাবি, জনগণের স্বাস্থ্যে অধিকার ছিনিয়ে নিতেই তাদের শনিবারের কর্মসূচি। এদিকে সিবিআই তদন্তের গাফিলতির অভিযোগ তুলে নিজাম প্যালেসে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।

ছবি  সৌজন্যে : নিজস্ব