অসুস্থ রাজস্থানের সরকারি স্কুলের ৯০ পড়ুয়া

0
108
ছবি সৌজন্যে : এক্স
রাজস্থানের দৌসা জেলার একটি সরকারি স্কুলে মিড-ডে মিল খাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েছেন ৯০ জন। পরিস্থিতি এমনই খারাপের দিকে গড়ায় যে, অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করাতে হয়। ঘটনার তদন্ত শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। 
জানা গিয়েছে, মিড-মিলে সকলকে রুটি এবং সব্জি খেতে দেওয়া হয়েছিল। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কয়েক জন পড়ুয়া অসুস্থবোধ করতে শুরু করে। ঘণ্টা খানেক পরেই পড়ুয়াদের পেটে ব্যথা এবং বমি শুরু হয়। খবর পেয়ে স্কুলে চলে আসেন অভিভাবকেরা। প্রথমে কেউই বুঝতে পারছিলেন না, কী কারণে এত পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল। পরে সকলেই অভিযোগ করেন, মিড-ডে মিলের খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে পড়ুয়াদের! প্রথমে একটি মেডিক্যাল টিমকে খবর দেওয়া হয়। তারা স্কুলে গিয়ে চিকিৎসা করে। তবে কয়েক জনের অবস্থা সঙ্গীন হওয়ায় তাদের হাসপাতালে পাঠাতে হয়।
হাসপাতাল সূত্রে খবর, হঠাৎই রোগীদের সংখ্যা বাড়তে থাকে। সকলকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত চিকিৎসক এবং নার্সকে আনা হয়। সন্ধ্যার পর থেকে অসুস্থ পড়ুয়ারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। বর্তমানে সকলেই বিপন্মুক্ত।