ফিরছে কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবী, স্বস্তিতে পরিবার  

0
279
ছবি সৌজন্যে : ফাইল
বাংলাদেশ থেকে অবশেষে ৯৫ জন মৎস্যজীবী ফিরছে কাকদ্বীপের। মৎস্যজীবীদের বাড়ি ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তাঁদের আত্মীয়-পরিজনেরা।
দিন কয়েকের মধ্যেই সুন্দরবনে ফিরবেন ওই মৎস্যজীবীরা। অন্যদিকে, ভারতের জল সীমানায় ঢুকে পড়া বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দেয় ৬টি ট্রলার। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ৯৬ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে। ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৃত্যু হয়।
বাকি ৯৫ জনকে গ্রেফতার করে বাংলাদেশের নৌবাহিনী। তারপর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালি জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা।