হরিয়ানায় ৯৫২ বাংলাভাষী অনুপ্রবেশকারী পাকড়াও : শুভেন্দু

0
108
ছবি সৌজন্যে : নিজস্ব
হরিয়ানাতে ১ হাজার বাঙালি ভাষাভাষী পরিযায়ী শ্রমিকের মধ্যে ৯৫২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস-র সঙ্গে সাক্ষাতের পর এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, হরিয়ানাতে ১ হাজার জন বাঙালি পরিযায়ী শ্রমিককে তলব করে হরিয়ানা পুলিশ। তাদের মধ্যে ৯৫২ জন বাংলায় কথা বাংলাদেশি অনুপ্রবেশকারী। যাদেরকে আটক করেছে হরিয়ানা পুলিশ। আর বাকিদের সাথে ভদ্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলা এবং বাঙালি সম্পর্কে বলতে গিয়ে তিনি অকপটে বলেছেন যাদেরকে আটক করা হচ্ছে তারা কেউ কলকাতা বা বঙ্গবাসী বাঙালি নয় তারা সবাই বাংলাদেশি রোহিঙ্গা। এরপরই শুভেন্দুর মন্তব্য, ৫ হাজার টাকার লোভে পা দেবেন না। তিনি সরাসরি মমতা বন্দোপাধ্যায়ের নাম নিয়ে বলেছেন, এটা শুধুমাত্র ভোটের রাজনীতি এবং বাংলার ভোটব্যাঙ্ক  মজবুত করার একটা চাল মাত্র।
শুভেন্দু অভিযোগ করেন ভোটের আগে মুখ্যমন্ত্রীর অনেকরকম ভাতা দেবেন ভোট ফুরিয়ে গেলে আর চিনতে চাইবেন না।