
পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ্ ঠাকরে।
তার অভিযোগ পুর নির্বাচনের কথা মাথায় রেখে মোট ৯৬ লক্ষ ভূয়ো ভোটার যোগ করা হয়েছে ভোটার লিস্টে। তিনি আরো বলেছেন , সমস্ত নেতৃত্বের উদ্দেশে তার বার্তা ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখুন। যতদিন না গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে, ততদিন কোনও নির্বাচন হবে না। রাজ ঠাকরের অভিযোগের পর মহারাষ্ট্রের বাকি বিরোধীদলগুলিও তাঁর পাশে এসে দাঁড়িয়েছে।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন , নভেম্বরে মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা বড় প্রতিবাদ মিছিল বের করব আমরা। প্রত্যেক নির্বাচনেই এমন হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই রাহুল গান্ধীও কর্ণাটক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল।








