গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ৯এ ব্রিগেডে শপথ, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দুই?

    ৯এ ব্রিগেডে শপথ, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দুই?

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ৯ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জনসভার আগে নতুন সরকার শপথ নিতে পারে। রাজ্য রাজনীতিতে এই প্রথমবার কোনও নতুন সরকারের মন্ত্রিসভার শপথ ব্রিগেডে হতে চলেছে।

    বিজেপি সূত্রে খবর, ব্রিগেডের এই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় সবাই হাজির থাকতে পারেন। কর্মসূচি চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল মঙ্গলবারই দিল্লি গিয়েছেন। বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে এবিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, ব্রিগেডের সমাবেশে মন্ত্রিসভার সব সদস্য নয়, গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কয়েকজনই শপথগ্রহণ করবেন। তার আগে বুধ বা বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের কলকাতায় ডাকা হবে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। পাশাপাশি জানা যাচ্ছে,বুধবারই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির রীতি অনুযায়ী এই বৈঠকেই পরিষদীয় নেতা বেছে নেওয়া হবে। এবং তারপর রাজ্যপালের কাছে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানানো হবে। এখনও পর্যন্ত যা খবর শুভেন্দু অধিকারী পরিষদীয় বৈঠকে দল ও নেতা নির্বাচিত হওয়ার পর শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে যাবেন। মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারী এক টুইট বার্তায় রাজ্যবাসীর উদ্দেশে লিখেছেন বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ এবং নিরাপদ পশ্চিমবঙ্গ।

    সকলকে নিয়ে গড়ে তুলতে চান একটি সুস্থ, সুন্দর এবং উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।