
লোকসভা নির্বাচনের ৩ দিন আগে ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১৮ জন মাওবাদী। পাল্টা হামলায় আহত ৩ নিরাপত্তারক্ষী।
তবে হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।সূত্রের খবর, মৃত ১৮ জন মাওবাদীর মধ্যে শীর্ষ মাওবাদী নেতা শংকর রাও-ও রয়েছেন। এই শংকর রায়ও কাঁকর জেলার শীর্ষ মাও কম্যান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। এছাড়াও মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং একে-৪৭ উদ্ধার হয়েছে।জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। মূলত ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে চলে এই অভিযান। যৌথ অভিযানেই আসে সাফল্য। এখনও অভিযান চলছে।
