সলমনের বাড়িতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আশ্বাস 

0
354
Maharashtra Chief Minister Ashwath at Salmans house
Maharashtra Chief Minister Ashwath at Salmans house
দুই বন্দুকবাজ গ্রেফতার হতেই সলমন খানের সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
এরপরেই সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পাশপাশি সলমন খান-সহ তাঁর গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মর্মে মুম্বই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।গোটা ঘটনায় এখনও পর্যন্ত সলমন খান কোনও মন্তব্য করেননি। সোমবার কাজেও বেরিয়েছিলেন তিনি। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন অভিনেতা। রবিবার থেকেই একে একে অভিনেতার ভাই-বোনরা পৌঁছেছেন তাঁর বাড়িতে। যদিও খান পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ খান। জানিয়েছেন, সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় তাদের পরিবার বিস্ময়াহত।