রামনবমীতে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছায় রাজ্যপাল-অভিষেক 

0
214
Chief Ministers message of peace on Ramnavami greetings to Governor Abhishek
Chief Ministers message of peace on Ramnavami greetings to Governor Abhishek
রামনবমীর সকালে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, সকলকে রামনবমীর শুভেচ্ছা।
পাশাপাশি, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন ও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে বাংলার জনগণকে এক্স পোস্টে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্স পোস্টে তিনি লিখেছেন এই রামনবমী সকলের জীবনে, সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক। সকলে ভালো থাকুন। পাশাপাশি ফেসবুকে পোস্টার মাধ্যমে রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে তিনি লিখেছেন যারা রামনবমীর পতাকা ব্যক্তি করছেন তারাও তৃণমূলের সঙ্গে আছেন, বিজেপি চায় ভগবান রাম এবং ধর্মকে তাদের রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা। কিন্তু তৃণমূল কাজের ভিত্তিতে জনগণের সমর্থন চায়।