গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk রাহুল-প্রিয়াঙ্কা বদলে গণ্ডার দেখা উচিত : হিমন্ত 

    রাহুল-প্রিয়াঙ্কা বদলে গণ্ডার দেখা উচিত : হিমন্ত 

    0
    163
    Instead of Rahul Priyanka tiger rhino should be seen  Himanta
    Instead of Rahul Priyanka tiger rhino should be seen Himanta

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীর পরিবর্তে কাজিরাঙায় গণ্ডার দেখা উচিত। এভাবেই কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    লোকসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার অসমে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যোরহাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে তাঁর রোড-শোতে বিপুল জনসমাগম হয়েছিল। বিরোধীদের অভিযোগ, সেটাই একদা কংগ্রেস নেতা হিমন্ত বিশ্বশর্মার উষ্মার কারণ। বুধবার অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের মানুষ কেন গান্ধী পরিবারকে দেখতে যাবেন।তাঁরা বিজ্ঞাপন প্রচারের জন্য উপযুক্ত। তাদের দেখতে না গিয়ে বরং কাজিরাঙায় গিয়ে গন্ডার, দেখা উচিত। প্রিয়াঙ্কা গান্ধীর রোড-শো নিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, তিনি যতদূর জানেন সেখানে ২-৩ হাজার লোক উপস্থিত ছিল। কে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে আসবে।