লুনিন এখন রিয়ালের জয়ের নায়ক

0
603
Lunin is now the hero of Reals victory
Lunin is now the hero of Reals victory

ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন এমন একটা দিনের অপেক্ষাতেই যেন ছিলেন। বড় মঞ্চে মাঠে নামবেন, নৈপুণ্য দেখাবেন এবং নিজেকে চেনাবেন।

 এবার সেটাই করে দেখালেন রিয়াল মাদ্রিদের ২৫ বছর বয়সী গোলরক্ষক। লুনিন এখন রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক। কিন্তু রিয়াল মাদ্রিদে কখনো প্রথম পছন্দের ছিলেন না তিনি। কখনো রিজার্ভ দলে আবার কখনো বা দ্বিতীয়, তৃতীয় পছন্দ হিসেবে দলের সঙ্গে ছিলেন।কিন্তু সেই লুনিনই এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ,দুর্দান্ত ম্যাচ খেলে দলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে যেতে রেখেছেন অনবদ্য অবদান।সিটির বিধ্বংসী আক্রমণভাগের একের পর এক আক্রমণ বিশ্বস্তের হাত হয়ে ফিরিয়ে দেন লুনিন।ক্যারিয়ারে প্রথমবার ১২০ মিনিট দাতে দাত চেপে লড়াইয়ের পর টাইব্রেকারে দুটি শট আটকে লুনিন ভাসছেন প্রশংসার জোয়ারে। এমন অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি গোলরক্ষকের। সিজনের শুরুতেই লুনিন ছিলেন দ্বিতীয় পছন্দের।কিন্তু থিবো কোর্তুয়া চোটের জন্যে ছিটকে গেলে স্বাভাবিকভাবেই তার খেলার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু রিয়াল মাদ্রিদ তড়িঘড়ি করে উড়িয়ে আনে কেপা আরিসাবালাগাকে।নিশ্চিতভাবেই লুনিন তখন ভেবেই নিয়েছিলেন, চ্যালেঞ্জ আরও বেড়ে গেল তার। কার্লো আনচেলোত্তি দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে থাকলেন। সেখানে কেপার চেয়ে উজ্জীবিত নৈপুণ্য দেখিয়ে লুনিন হয়ে উঠলেন প্রথম পছন্দের গোলরক্ষক। টাইব্রেকারে বের্নারদো সিলভা ও মাতেও কোভাচিচের শট আটকে দিয়েছেন লুনিন। সিলভার শট তো ছিল বিস্ময়কর। এমনই এক শট নিয়েছেন যা জায়গা করে নিয়েছে দাঁড়িয়ে থাকা লুনিনের গ্লাভসে। পরে লুনিন বলেছেন,কোনো একটি শটের ক্ষেত্রে এই ঝুঁকিটা নিতেই হতো,মাঝখানে দাঁড়িয়ে থাকা। সেটাকেই বেছে নেন,সিলভার শট এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, এটি তাঁদের পক্ষে চলে আসায়।রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার সঙ্গে লুলিন দেখালেন কীভাবে দিনের পর দিন ধৈর্য্য ধরে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে হয়।