৫৮ বছর বয়সে ফুটবলে রোমারিও

0
531
Romario in football at the age of 58
Romario in football at the age of 58

পেশাদার ফুটবলে রোমারিওর শেষ ম্যাচ খেলার দেড় দশক হতে চলল। বর্তমানে তিনি রিও দে জেনেইরোর দল আমেরিকা ফুটবল ক্লাবের সভাপতি।

সেই দলের হয়েই ৫৮ বছর বয়সে অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোমারিও। কারণ, নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতে চান রোমারিও।রিও দে জেনেইরোর স্টেট ফুটবলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় কিছু ম্যাচ খেলবেন রোমারিও। যা শুরু হবে আগামী ১৮ মে। খেলোয়াড় হিসেবে তার রেজিস্ট্রেশনের কথা নিশ্চিত করেছে রিও দে জেনেইরোর ফুটবল ফেডারেশন। রোমারিও নিজেও সোশ্যাল মিডিয়ায়,ইনস্টাগ্রামে মাঠে ফেরার ঘোষণা করেছেন।বলেছেন,তিনি চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন না,বরং তাঁর হৃদয়ের দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন, পাশাপাশি নিজের আরেকটি স্বপ্নও পূরণ করতে চান, তাঁর ছেলের সঙ্গে খেলা।উল্লেখ্য,ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের পথে ৫ গোল করা রোমারিও পেশাদার ফুটবল থেকে অবসর নেন ২০০৮ সালে। পরের বছর অবসর ভেঙে ফিরে তার বাবার প্রিয় দল আমেরিকা ক্লাবের হয়ে ২২ মিনিট খেলেন তিনি।ওই বছরই তিনি ক্লাবটির ক্রীড়া পরিচালকের দায়িত্ব নেন।সম্প্রতি তার ছেলে রোমারিনিয়োকে দলে টেনেছে আমেরিকা।বাবার মতো রোমারিনিয়োও স্ট্রাইকার। অন্যদিকে মাঠে ফেরার জন্য বেতনও নেবেন রোমারিও। তবে সেটা একদম ন্যূনতম বেতন, যা ক্লাবকে দান করা হবে।১৯৮৭ থেকে ২০০৫ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচ খেলে ৫৬ গোল করেন রোমারিও। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার হয়ে।পরে রোমারিও খেলেছেন পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্সে, ভালেন্সিয়ার মতো ক্লাবগুলোতে।