দেশের নতুন নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী

0
218
Dinesh Kumar Tripathi is the new Chief of Naval Staff of the country
Dinesh Kumar Tripathi is the new Chief of Naval Staff of the country
দেশের নতুন নৌসেনা প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী।৩০ এপ্রিল অবসর নিতে চলেছেন বর্তমান নৌসেনা প্রধান আর হরি কুমার।
তাঁর জায়গায় আসতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। ইতিমধ্যেই তাঁর নামে সিলমোহর দিয়েছে ভারত সরকার। ৩০ এপ্রিল দুপুরে শপথ গ্রহণ করবেন তিনি।১৯৮৫ সালে ১ জুন নৌসেনায় কমিউনিকেশন ও ইলেক্ট্রনিক্স বার স্পেশালিষ্ট হিসেবে কর্মজীবন শুরু দীনেশ কুমার ত্রিপাঠীর। ভাইস অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব সামলানোর আগে পশ্চিম নৌসেনায় ফ্লিট অফিসার কম্যান্ডিং ইন চিফ হিসেবে ছিলেন তিনি। নৌসেনার যুদ্ধ জাহাজ বিনাশ, কির্চ এবং ত্রিশূলের দায়িত্বভার সামলেছেন দীনেশ কুমার ত্রিপাঠী। এছাড়াও ফ্লিট অপারেশন অফিসার, ওয়েস্টার্ন ফ্লিট-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ অপারেশনাল এবং স্টাফ নিয়োগ দায়িত্ব সামলেছেন এই আধিকারিক। প্রিন্সিপাল ডিরেক্টর, নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশনস এবং প্রিন্সিপাল ডিরেক্টর নেভাল প্ল্যানস-সহ কর্মজীবনে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদ।২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নৌসেনার অপারেশনসের ডিরেক্টর জেনারেলের দায়িত্বে ছিলেন।