গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ৩টি আম খেয়েছেন কেজরিওয়াল, ইডির দাবি খারিজ 

    ৩টি আম খেয়েছেন কেজরিওয়াল, ইডির দাবি খারিজ 

    0
    185
    Kejriwal in court for giving insulin to jail 1
    Kejriwal in court for giving insulin to jail 1
    জেলে মাত্র তিনটে আম খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির অভিযোগ খারিজ করে আদালতে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি।,
    বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি বলেছিলেন, তিহাড় জেলে বসে আম, মিষ্টি, চিনি দিয়ে চা খেয়ে চলেছেন আম আদমি পার্টির প্রধান। আর এভাবেই সুগার লেভেল বাড়িয়ে জামিন পেতে চাইছেন তিনি। কিন্তু শুক্রবার ইডির সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংভি।তাঁর দাবি, এখনও পর্যন্ত ৪৮ বার বাড়ি থেকে আনা খাবার খেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরমধ্যে তিনি আম খেয়েছেন তিনটি। আমের গ্লাইসেমিক সূচক ৫১। যা ভাত ও ব্রাউন রাইসের থেকে বেশি। এটাও ডায়েটে রাখার অনুমতি রয়েছে।পাশাপাশি আইনজীবী অভিষেক মনু সিংভি বক্তব্য, ১ এপ্রিলের এক নির্দেশ অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়ালকে গ্লুকোজ, টফি ও কলা দেওয়ার কথাই ছিল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য।যদি বলে চলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সুগারের রোগী। তাই শরীরে শর্করা বাড়িয়ে আদালতের দ্বারস্থ হবেন জামিন পেতে। তুচ্ছ ও হাস্যকর অভিযোগ করছে ইডি। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, অরবিন্দ কেজরিওয়াল কি কোনও অপরাধী কিংবা গ্যাংস্টার, যে তাঁকে চিকিৎসকের সঙ্গে ১৫ মিনিট ভিডিও কলে কথা বলতেও দেওয়া হবে না। এদিকে বর্ষীয়ান আইনজীবী রমেশ গুপ্তাও ইডির দাবিকে নস্যাৎ করে দিয়েছেন।