রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে কংগ্রেস ঃ রাজনাথ

0
192
raajnath on congress
raajnath on congress

রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে কংগ্রেস। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে এইভাবে কংগ্রেসের সমালোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি তিনি বলেছেন, বিজেপি কেবল ক্ষমতায়  আসার জন্য নয় , দেশ গঠনের স্বার্থে রাজনীতি করে। তিনি দাবি করেছেন যে, দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ভারতের উল্লেখযোগ্য ভমিকা রয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের কারণে রাশিয়া  ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চার ঘণ্টা বন্ধ ছিল। ইউক্রেনে থাকা ভারতীয়  নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল  মোদীর নেতত্বে। তিনি আরও বলেছেন, কংগ্রেস তুষ্টির রাজনীতিতে লিপ্ত। যখন রাজনীতির কথা আসে, বিজেপি জাতপাত নিয়ে  রাজনীতি করে না। কংগ্রেসের পাশাপাশি কেরালার বামেদের বিরুদ্ধেও কটাক্ষ করে তিনি বলেছেন, কেরালায়  কংগ্রেস-বামেরা একে অপরের বিরুদ্ধে লড়ছে। কিন্তু দিল্লিতেই হাতে হাত রেখে জোট গঠন করছে।