
মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার মন্তব্যের পাল্টা কালিয়াগঞ্জের সভা থেকে তৃণমূলকে দুর্নীতি বাণে বিদ্ধ করেছেন মিঠুন চক্রবর্তী।
সভায় উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন কয়লা, গরু, বালি থেকে রেশনকে পাচার করেছে সেটা সবাই জানে। এরপরেই মহাগুরুর পরামর্শ কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার যা টাকা দিচ্ছে নিয়ে নিতে আর ভোটটা দিতে বিজেপিকে। তিনি আরও বলেছেন এবার বিজেপি ৪০০ পার করলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী। প্রচার সভা থেকে সিনেমার ডায়লগ দিয়ে তৃণমূলকে খোঁচাও দিয়েছেন মহাগুরু।
