গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণ, আহত মালিক  

    নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণ, আহত মালিক  

    0
    495
    Explosion at shop in Kaliganj of Nadia owner injured
    Explosion at shop in Kaliganj of Nadia owner injured
    নদিয়ার কালীগঞ্জে বিস্ফোরণের জেরে আস্ত একটি দোকান ঘর উড়ে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক।
    স্থানীয় সূত্রে খবর শনিবার ভোরে নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ওই দোকানেই গয়না পালিশের কাজ ও রাতে সেখানেই থাকতেন দোকানের মালিক সাহিদুল শেখ। তীব্র বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে, ধ্বংস স্তুপের চেহারা নিয়েছে দোকান ঘর। ঝলসে গিয়েছে দোকান মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।