গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk রাহুলকে ‘আমূল বেবি’ খোঁচা বিজয়নের 

    রাহুলকে ‘আমূল বেবি’ খোঁচা বিজয়নের 

    0
    255
    Vijayan slams Rahul as a radical baby
    Vijayan slams Rahul as a radical baby
    রাহুল গান্ধীকে আমূল বেবি বলে তীব্র আক্রমণ শানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। শুক্রবার ভোটের প্রচারে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী।
    তিনি বলেন, বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা অহরহ কেন্দ্রীয় এজেন্সির নিশানা হচ্ছেন। কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার, এমনকি জিজ্ঞাসাবাদও করছে না। কোঝিকোড়ে সিপিএমের সমাবেশ থেকে রাহুলের ওই মন্তব্যের জবাব দেন পিনারায় বিজয়ন। সেই সঙ্গে নাম না-করে অতীতে রাহুলের নামের সঙ্গে পাপ্পু’, আমূল বেবি’র মতো শব্দ জুড়ে যাওয়ার প্রসঙ্গও তুলেছেন তিনি। বিজয়ন বলেছেন, রাহুল গান্ধীর পুরনো নাম আছে। এখনও সেই ভাবমূর্তি থেকে তিনি সরে আসতে পারেননি। এমন পরিস্থিতি থাকা উচিত নয়। রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে বাম নেতাদের দেড় বছর কারাবন্দি করেছিলেন বলেও মন্তব্য করেন বিজয়ন।