
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিহাড় জেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আপ-র মুখপাত্র সৌরভ ভরদ্বাজ।
সৌরভ ভরদ্বাজ বলেছেন, কেজরিওয়ালের দু’ধরণের ডায়বেটিস রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে তাঁর কথা বলার দরকার আছে। তবে জেল কর্তৃপক্ষ সেই অনুমতি দিচ্ছেন না। এদিকে বৃহস্পতিবারই ইডি আদালতে দাবি করেছে কেজরিওয়ালের দু’ধরনের ডায়বেটিস থাকার পরও তিনি আম এবং মিষ্টি দেদার খেয়ে যাচ্ছেন, যাতে মেডিক্যাল বেল তিনি পেয়ে যান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল।









