তাপপ্রবাহের লাল সতর্কতা, বৃষ্টি ৩ জেলায় 

0
198
Red warning of heat wave rain in 3 districts
Red warning of heat wave rain in 3 districts

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি লাল সতর্কতা জারি রয়েছে দক্ষিণের ছ’টি জেলায়।

এই জেলাগুলি হল – পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই সোমবার এবং মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে সেই বৃষ্টির কোনও প্রভাব তাপমাত্রার উপরে পড়বে না। কমবে না গরমও।গত কয়েক দিন ধরেই তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। জ্বালাপোড়া গরমে নাজেহাল সকলে। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা সপ্তাহ ধরেই। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরের জেলায় আবহাওয়া মূলত শুকনো থাকবে।