গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk মনোনয়ন বাতিল, নিখোঁজ সুরাটের কংগ্রেস প্রার্থী

    মনোনয়ন বাতিল, নিখোঁজ সুরাটের কংগ্রেস প্রার্থী

    0
    234
    Nomination cancelled Congress candidate from Surat missing
    Nomination cancelled Congress candidate from Surat missing

    মনোনয়ন বাতিলের পরেই নিখোঁজ হয়ে গিয়েছেন গুজরাটের সুরাটের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানি। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাট কেন্দ্রে জয়ী হয়েছেন মুকেশ দালাল।

    কারণ তথ্য অসঙ্গতির জন্য  কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হয়ে যায়। তারপরই সুরাট কেন্দ্রের অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান বিজেপি প্রার্থী মুকেশ দালাল।আর  তারপর থেকেই নাকি উধাও হয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানি। জানা গিয়েছে, ফোন করে যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে। বাড়িতেও তালা পড়ে গিয়েছে তাঁর। সূত্রের খবর, মনোনয়ন বাতিল হওয়ার পরে নাকি বিজেপিতে যোগ দিতে পারেন কংগ্রেস প্রার্থী। এই খবর ছড়িয়ে পড়ার পরেই নেতার বাড়ির তালাবন্ধ দরজার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। জনতা কা গদ্দার পোস্টারও পড়েছে নীলেশ কুম্ভানির বাড়িতে।  অন্যদিকে, কংগ্রেস গোটা বিষয়টি নিয়ে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের। তাদের অভিযোগ, গোটা ঘটনাটিই নিজেদের প্রভাব খাটিয়ে করিয়েছে বিজেপি। কমিশনে কংগ্রেস আর্জি জানিয়েছে, সুরাটের নির্বাচন পিছিয়ে দেওয়া হোক এবং নতুন করে তার আয়োজন করা হোক।