আরও ১৪ দিনের জেল হেফাজত কেজরিওয়ালের  

0
215
Another 14 days in jail Kejriwal
Another 14 days in jail Kejriwal
ভোটের মধ্যে আবারও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১৪ দিন দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। মঙ্গলবার এই নির্দেশ দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। 
কেবল দিল্লির মুখ্যমন্ত্রী নয়, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া  তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ৭ মে পর্যন্ত জেলে থাকবেন দুজনেই।১ মার্চ আপ সুপ্রিমোকে গ্রেফতার করেছিল ইডি। তারপর ইডি হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকে গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শীর্ষ আদালতের তরফে বলা হয়, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তারপরে। শুনানির আগে অবশ্য এই গ্রেফতারির প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।