গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk দেশ থেকে দারিদ্র‌্য দূর করতে পারেনি কংগ্রেস ঃ যোগী

    দেশ থেকে দারিদ্র‌্য দূর করতে পারেনি কংগ্রেস ঃ যোগী

    0
    197
    yogi on congress
    yogi on congress

    কংগ্রেস গরিবি হটাও-র স্লোগান দিযে দেশ থেকে দারিদ্র‌্য দূর করতে পারেনি। উত্তরপ্রদেশের আমরোহার জনসভা থেকে এইভাবে কংগ্রেসকে নিশানা করেছেন যোগী আদিত্যনাথ।

    তিনি আরও বলেছেন, ১৯৭০ সালে দেশ থেকে গরিবি দূর করার কথা বলেছিল কংগ্রেস। দারিদ্র দূর করার পরিবর্তে দেশের সম্পদ লুঠ করার স্বাধীনতা পেয়েছিলো একটি পরিবার। কংগ্রেসের পাশাপাশি ইণ্ডিয়া জোটকেও কটাক্ষ করে যোগী বলেছেন, যারা ইণ্ডি জোটের আকারে সামনে এসেছে, তাঁরা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নতুন করে বিশ্বাসঘাতকতা করার জন্য নিজেদের ইস্তেহার নিয়ে প্রকাশ্যে এসেছে। সংবিধানের কথাও এদিন উঠে এসেছে যোগীর গলায়। তিনি আরও বলেছেন, ২০১৪ সালের আগে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দেশজুড়ে ভয়ে পরিবেশ ছিল। কিন্তু ২০১৪-র পরে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দিয়েছেন মোদী।