
এসএসসির পুরো প্যানেল বাতিলের আবহে এবার খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতরা হলেন শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হয়। সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ঘটনার তদন্ত নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।তবে এই চক্রে আরো অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে তদন্ত করছে পুলিশ।
