গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ইভিএম-ভিভিপ্যাট : কমিশনের ব্যাখ্যা চাইল কোর্ট

    ইভিএম-ভিভিপ্যাট : কমিশনের ব্যাখ্যা চাইল কোর্ট

    0
    194
    EVM VVPAT Court seeks Commissions explanation
    EVM VVPAT Court seeks Commissions explanation
    ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার মামলায় নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সকালে শুনানিতে আবেদনকারীদের তরফে ইভিএম সোর্স কোডের ইস্যুটি উত্থাপন করা হলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এটা কোনওভাবেই প্রকাশ্যে আনা যায় না।
    কারণ সেক্ষেত্রে এর অপব্যবহার হতে পারে। পরে ভিভিপ্যাট স্লিপ প্রসঙ্গে জানানো হয়, আদালত কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চায়। যেমন মাইক্রো কন্ট্রোলার কি কন্ট্রোলিং ইউনিটের সঙ্গে যুক্ত নাকি ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত। সেই সঙ্গেই শীর্ষ আদালত জানতে চায়, মাইক্রো কন্ট্রোলার একবার মাত্র ব্যবহার্য কিনা। পাশাপাশি সিম্বল লোডিং ইউনিট সম্পর্কেও পরিষ্কার তথ্য চায় বেঞ্চ। এছাড়াও ইভিএম স্টোরেজ সম্পর্কেও তথ্য জানা হবে আধিকারিকদের থেকে।এদিন বিচারপতিরা বলেছেন, সব কিছুকে সন্দেহ করা ঠিক নয়। সব কিছুরই সমালোচনা করতে পারেন না। যদি কমিশন কিছু ভাল কাজ করে থাকে সেটাও স্বীকার করতে হবে। সব কিছুরই নিন্দা করলে হবে না।