পূর্ব-দক্ষিণ ভারতে গরম বাড়বে, তাপপ্রবাহও 

0
197
Heat will increase in East South India so will heatwaves
Heat will increase in East South India so will heatwaves
পূর্ব ও দক্ষিণ ভারতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে বৃষ্টিতে স্বস্তি পেয়েছে দিল্লি। 
বুধবার ভারতীয় মৌসম ভবনের বিজ্ঞানী সুষমা নায়ার জানিয়েছেন, মহারাষ্ট্রের ঠানে, রায়গড় এবং মুম্বইয়ের কিছু অংশে শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।ঠানে, রায়গড় এবং মুম্বইয়ের কিছু অংশের উপর বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। সে কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। শনিবার এবং রবিবার সেখানে সবথেকে বেশি গরম পড়তে চলেছে। এর আগে ১৫ এবং ১৬ এপ্রিল মুম্বইয় এবং আশপাশের এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। নবি মুম্বইতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।মৌসম ভবনের পূর্বাভাস, আগামী পাঁচ দিন পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রেহাই পাবে না দক্ষিণ ব্যাহৃতও। পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, বিহার, সিকিম, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে চলেছে। তবে বৃষ্টি সম্ভাবনা নিয়ে কিছু জানায়নি মৌসম ভবন।