গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মৃত্যুর পরও মানুষকে লুট করবে কংগ্রেস : মোদী 

    মৃত্যুর পরও মানুষকে লুট করবে কংগ্রেস : মোদী 

    0
    195
    Congress will loot people even after death Modi
    Congress will loot people even after death Modi
    মৃত্যুর পরও মানুষকে লুট করতে চায় কংগ্রেস।সম্পত্তি পুনর্বন্টন স্যাম পিত্রোদার মন্তব্যে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস লোকসভা নির্বাচনের ইস্তাহারে সম্পত্তি পুনর্বন্টনের আশ্বাস দিয়েছেন, যা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
    এরপরেই সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা আমেরিকার মতো ভারতেও উত্তরাধিকার আইন প্রণয়নের প্রস্তাব করেন তিনি। আমেরিকার ওই আইন অনুযায়ী, বাবা-মা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির পুরোটা সন্তান পান না। একটা অংশ যায় সরকারি খাতে, দেশের কাজে। এই প্রসঙ্গে বুধবার ছত্তীশগড়ে একসভায় প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গণাধিকে নিশানা করে বলেছেন, কংগ্রেসের ভয়ংকর মানসিকতা প্রকাশ্যে এসে গিয়েছে। যুবরাজের উপদেষ্টা এবং রাজ পরিবার কিছু সময় আগে বলেছেন যে, মধ্যবিত্তদের উপর আরও কর চাপানো হবে। আর এখন কংগ্রেস বলেছে, তারা উত্তরাধিকার কর আরোপ করবে। মানুষের কষ্টে অর্জন করা সম্পদ তাঁর সন্তানরা পাবেন না। কংগ্রেস তা ছিনিয়ে নেবে।এরপরেই প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের একটাই মন্ত্র, বেঁচে থাকলেও লুট করব, মরে গেলেও লুট করব।