গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ২৬ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি

    ২৬ হাজার চাকরি বাতিল: সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি

    0
    308
    suprime court e darostha SSC
    suprime court e darostha SSC

    কলকাতা হাইকোর্টের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি।সোমবার রায় ঘোষণার দিনই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।

    সেই মতো বুধবার এসএসসির তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।এসএসসির নিয়োগে দুর্নীতি’র মামলায় শুনানির পর সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বির রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের।পাশাপাশি যারা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরিপ্রাপকদের। সেই সময় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন। পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার জনের কেন চাকরি বাতিল হবে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই মতোই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে এসএসসি।