গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

    কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

    0
    426
    KANCHAN K PROCHAR GARI THE K NABIYE DILEN KALYAN
    KANCHAN K PROCHAR GARI THE K NABIYE DILEN KALYAN
    হুড খোলা জিপে উঠেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যেতে পারলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।  কাঞ্চনকে কার্যত জিপ থেকে নামিয়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী।
    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন। এতে তাঁর প্রচারে প্রভাব পড়তে পারে। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও প্রচার থেকে মনমরা হয়ে বেরিয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক। বৃহস্পতিবার সকালে কোন্নগরের স্টেশন রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় অন্য কয়েকজনের সঙ্গে হুড খোলা জিপে ওঠেন উত্তরপাড়ার তৃণমূলের অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু প্রচার শুরুর আগেই তাল কাটে। কাঞ্চনকে দেখেই রিয়্যাক্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি চাননি তাঁর প্রচার গাড়িতে কাঞ্চন থাকুক। বাধ্য হয়ে গাড়ি ছেড়ে নেমে যান কাঞ্চন। এরপর এক দলীয় কর্মীর বাইকের পিছনে বসে সেখান থেকে বেরিয়ে যান কাঞ্চন। এব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন একজনের সুখের জন্য তিনি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবেন না।