গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk শেষদিনে অখিলেশের মনোনয়ন, কটাক্ষ বিজেপির 

    শেষদিনে অখিলেশের মনোনয়ন, কটাক্ষ বিজেপির 

    0
    133
    Akhileshs nomination on the last day BJPs sarcasm
    Akhileshs nomination on the last day BJPs sarcasm
    শেষদিনে কনৌজ থেকে মনোনয়ন পেশ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব।অন্যদিকে, আচমকা জাতীয় রাজনীতিতে অখিলেশ যাদবের এই এন্ট্রিকে ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে তুলনা করছে বিজেপি।
    বুধবারই সমাজবাদী পার্টির তরফে ঘোষণা করা হয়, লোকসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ যাদব। সপার সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার দলনেতা রামগোপাল যাদব জানিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে কনৌজ আসন থেকে লড়বেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।ঘটনাচক্রে, বৃহস্পতিবারই সেখানে মনোনয়ন পেশের শেষ দিন। ২০০০ সালে উপনির্বাচনে জিতে প্রথম কনৌজ থেকেই সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব। ২০০৪ এবং ২০০৯-এর লোকসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি।এবার ওই কেন্দ্রে অখিলেশ যাদবের মূল লড়াই বিদায়ী বিজেপি সাংসদ সুব্রত পাঠকের সঙ্গে। সুব্রত পাঠক বলেছেন, আগে তিনি শুনেছিলেন অখিলেশ যাদবের আত্মীয় তেজপ্রতাপ যাদব কনৌজে দাঁড়াবেন। সেক্ষেত্রে ভারত-জাপান ক্রিকেট ম্যাচ হয়ে যেত। এবার ভারত-পাকিস্তান ম্যাচ হবে।