স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ,সরলেন স্পেনের প্রধানমন্ত্রী

0
169
Complaints against his wife moved the Prime Minister of Spain
Complaints against his wife moved the Prime Minister of Spain
স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বে  গিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের দুর্নীতির অভিযোগ উঠেছে।
তিনি কোনও সরকারি দায়িত্বেও নেই।কিন্তু স্পেনে আইনি লড়াই চালানোর প্ল্যাটফর্ম মানোস লিমপিয়াস অভিযোগ করেছে, ব্যবসায়িক চুক্তি সইয়ের ক্ষেত্রে নিজের প্রভাব কাজে লাগিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী।মানোস লিমপিয়াসের নেতার নাম মিগুয়েল বার্নার্ড রেমন। তিনি ডানপন্থী নেতা হিসেবে স্পেনে পরিচিত। এই নিয়ে তিনি মাদ্রিদের আদালতে দ্বারস্থ হলে বিচারক তদন্তের নির্দেশ দিয়েছেন।এরপরেই স্পেনের পেদ্রো সানচেজ জানিয়েছেন, তাঁর স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেটা সত্য নয়। তবে তদন্ত চলাকালীন সোমবার তিনি সরকারি দায়িত্ব পালন থেকে নিজেকে দূরে রাখবেন।রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পেদ্রো সানচেজ বলেছেন, তাঁর একটা বিরতি প্রয়োজন। চিন্তা করা দরকার। জরুরি ভিত্তিতে এই প্রশ্নের উত্তর জানা দরকার যে তাঁর সরকারে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত, নাকি সরে যাওয়া প্রয়োজন।