গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ৫ বস্তা টাকায় বিহারে ভোট কিনছেন নাড্ডা : তেজস্বী

    ৫ বস্তা টাকায় বিহারে ভোট কিনছেন নাড্ডা : তেজস্বী

    0
    177
    Nadda is buying votes in Bihar for 5 sacks  Tejaswi
    Nadda is buying votes in Bihar for 5 sacks Tejaswi
    লোকসভা নির্বাচনের প্রচার করতে পাঁচ বস্তা টাকা এনেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেই টাকা বিহারের আমজনতার মধ্যে বিলিয়ে দিচ্ছে বিজেপি।
    বিস্ফোরক অভিযোগ করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে বুধবার বিহারের তিনটি জায়গায় জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।  তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, তাঁর কাছে খবর আছে, বেশ কয়েকটা ব্যাগ নিয়ে বিহারে এসেছিলেন জেপি নাড্ডা। অন্তত পাঁচ বস্তা টাকা ছিল তাঁর সঙ্গে। দ্বিতীয় দফায় যেখানে নির্বাচন রয়েছে, সেখানে এই টাকা বিতরণ করছে বিজেপি। এখানেই শেষ নয়। লালুপ্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন, তাঁর সমস্ত অভিযোগই সত্যি। চাইলে খতিয়ে দেখতে পারেন। দিল্লি থেকে পাঁচটি বস্তা নিয়ে এসেছিলেন জেপি নাড্ডা। তাঁকে সাহায্য করছে এজেন্সিগুলো।