মায়ের সম্পত্তি পেতে উত্তরাধিকার কর বাতিল রাজীব গান্ধীর ঃ মোদী

0
175
UTTARADHIKAR KOR BATIL KORECHHILEN RAJIB GANDHI MODI
UTTARADHIKAR KOR BATIL KORECHHILEN RAJIB GANDHI MODI
মায়ের সম্পত্তি পেতেই উত্তরাধিকার কর বাতিল করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। মধ্যপ্রদেশের মোরেনায় নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেছেন, উত্তরাধিকারী সম্পত্তি সরকারের সঙ্গে ভাগ না করার জন্যই এই কর বাতিল করেছিলেন রাজীব গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে সম্পত্তি পাওয়ার কথা তাঁর সন্তানদের। আগে নিয়ম ছিল, সম্পত্তি সন্তানের কাছে যাওযার আগে কিছু অংশ সরকারের কাছে যেত। কিন্তু রাজীব গান্ধী সম্পত্তির সেই ভাগ না দেওয়ার জন্য উত্তরাধিকার আইন বাতিল করেছিলেন। মোদীর দাবি, কংগ্রেস বর্তমানে জনগণের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়। নিজেদের ভোটব্যাঙ্ককে শক্তিশালী করতেই কংগ্রেস উদ্যোগী হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, কংগ্রেস ধর্মীয় তুষ্টিকরণের ঘুঁটি করে কাজ করছে। ক্ষমতা দখলের জন্য কংগ্রেস বিভিন্ন ধরনের খেলা শুরু করেছে।