তৃণমূলের দালালদের কলার ধরে টাকা আদায়ের নিদান সুকান্ত-র

0
318
tmc r dalal ke kolar dhore tante bollo sukanta
tmc r dalal ke kolar dhore tante bollo sukanta

তৃণমূলের দালালদের কলার ধরে টাকা আদায় করুন। চাকরিহারা অযোগ্যদের উদ্দেশ্যে এমনই বক্তব্য সুকান্ত মজুমদারের।

তিনি বলেছেন লোকসভা ভোটের পর তৃণমূল নেতাদের আর খুঁজে পাওয়া যাবে কিনা ঠিক নেই। তাই এখনই তৃণমূলের যে সমস্ত নেতাদের চাকরির জন্য টাকা দিয়েছিলেন তাদের বাড়ি গিয়ে টাকা আদায় করতে বলেছেন। যে বা যাঁরা তৃণমূল নেতাদেরকে ১০ লাখ, ১৫ লাখ দিয়েছিলেন তাদের এখনই টাকা আদায় করতে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের আরও অভিযোগ যোগ্যদের থেকে অযোগ্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা করছে তৃণমূল।