গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ভোটের মধ্যে কাশ্মীরে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

    ভোটের মধ্যে কাশ্মীরে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

    0
    306
    Militant killed in encounter in Kashmir between polls
    Militant killed in encounter in Kashmir between polls
    ভোটের মধ্যেই জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২ জঙ্গি।আহত হয়েছেন ২ জওয়ানও।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার নোপড়া এলাকায় জঙ্গিদের খুঁজতে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনী। খবর ছিল, ওই এলাকায় লস্কর-ই-তইবা গোষ্ঠীর জঙ্গিরা লুকিয়ে আছে।
    নিরাপত্তা বাহিনী এলাকার কাছাকাছি পৌঁছতেই ডেরা থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের গুলি লাগে এক সাধারণ নাগরিকের গায়ে। পুলিশ সূত্রে খবর, এক জনের মৃত্যু হলেও তার সঙ্গীরা এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে খবর ছিল।তাই বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি ছিল।শুক্রবার ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গির। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। বুধবারও একই ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর। বান্দিপোরায় জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়ে আহত হয়েছিলেন এক জওয়ান।