গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বিহারে সিলিন্ডারে বিস্ফোরণে মৃত একই পরিবারের ৬

    বিহারে সিলিন্ডারে বিস্ফোরণে মৃত একই পরিবারের ৬

    0
    133
    6 of the same family died in the cylinder explosion in Bihar
    6 of the same family died in the cylinder explosion in Bihar
    বিহারে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, দ্বারভাঙা জেলার আলিনগরের অন্টোর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
    বিয়েতে অতিথিদের বেশ কয়েকজন আতসবাজি পোড়াচ্ছিলেন। সেই আতসবাজির একটি গিয়ে পড়ে পাশের বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন ধরে যায়। তখন ঘরের ভিতরে ছিলেন ওই বাড়ির ছয় সদস্য। আগুন লেগে যাওয়ায় তাঁরা চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। আগুনের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে, তাঁরা ঘরের ভিতরেই আটকে পড়েন। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই বাড়ির সদস্যদের উদ্ধারেরও চেষ্টা করা হয়।সবাই যখন উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন, সেই সময় আচমকাই ওই বাড়ির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।ওই বিস্ফোরণের পর আগুন আরও ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকেও। কিন্তু দমকল এসে উদ্ধারকাজ চালানোর আগেই আগুন ঝলসে মৃত্যু হয় ওই পরিবারের ছ’জনেরই।