গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk প্রথমবার যুদ্ধ মহড়ায় বাংলাদেশ-চিন

    প্রথমবার যুদ্ধ মহড়ায় বাংলাদেশ-চিন

    0
    290
    Bangladesh China war drills for the first time
    Bangladesh China war drills for the first time
    প্রথমবার যৌথ যুদ্ধ মহড়ায় বাংলাদেশ এবং চিন সেনা। চিনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়া এবং সংবাদপত্র পিপল্‌স ডেইলি জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিসর এবং ব্যবহারিক আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
    এই উদ্দেশ্যে যৌথ মহড়ায় অংশ নিতে চিনা পিললস লিবারেশন আর্মির একটি দল বাংলাদেশে যাবে।এদিকে চিন-বাংলাদেশ প্রথম যুদ্ধ মহড়ায় দিল্লির উদ্বেগ বাড়বে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও এই নিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছেন,  প্রতিবেশী দেশ অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার উপরেই তাঁরা নজর রাখেন। বিশেষ করে সেই ধরনের ঘটনা, যা ভারতের অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।