শাসক সংঘর্ষে বাগুইআটিতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন  

0
184
BAGUIATI TMC KORMI KHUN 1
BAGUIATI TMC KORMI KHUN 1
বাগুইআটি থানার কাছে তৃণমূল কর্মীকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত অর্জুনপুর। পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে রাস্তার আলো নিভিয়ে তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয়।

এরপর জখম অবস্থাতেই টেনে নিয়ে গিয়ে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি মদ খেয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থেকেই খুনের ঘটনা ঘটেছে। এইমধ্যেই ১৩ জনকে আটক করেছে পুলিশ। বাগুইআটি থানার পুলিশের দাবি মৃত সঞ্জীবের নামেও অস্ত্র আইন সহ ১১ টি অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি বিধাননগর ৮ নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল এবং মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে রাতে বারবার ফোন করা হলেও সাড়া মেলেনি। এরপরে সকালে এলাকায় গেলে দেবরাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।