মণিপুরে ফের ৬ বুথের ভোট বাতিল

0
152
Voting in 6 booths canceled again in Manipur
Voting in 6 booths canceled again in Manipur

অশান্তির আবহে মণিপুরের ছয় বুথের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আউটার মণিপুরের ছ’টি বুথে নতুন ভোটগ্রহণ হবে।

দুই লোকসভা আসনযুক্ত মণিপুরে দু’দফায় ভোট করিয়েছে কমিশন। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ইনার মণিপুর এবং আউটার মণিপুরের কিছু জায়গায় ভোট ছিল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় আউটার মণিপুরের বাকি জায়গাগুলিতে ভোটগ্রহণ হয়। সেই সব কেন্দ্রের মধ্যেই ছ’টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।কমিশন সূত্রে খবর, আউটার মণিপুরের ছ’টি বুথের ভোট বাতিল করা হয়েছে। সেই সব বুথে আবারও ৩০ এপ্রিল ভোটগ্রহণ হবে। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার প্রদীপকুমার ঝা জানিয়েছেন, যে সব বুথে আবারও ভোটগ্রহণ হবে, সেখানকার ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হচ্ছে।মণিপুরে দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছিল। রিগিং এবং বুথ দখলের অভিযোগও তোলেন বিরোধীরা। প্রথম দফার ভোটের পরেও ইনার মণিপুরে ১১টি বুথে পুনর্নির্বাচন করেছিল কমিশন।