গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদত্যাগ 

    দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদত্যাগ 

    0
    183
    Resignation of Delhi Pradesh Congress President
    Resignation of Delhi Pradesh Congress President

    ভোটের মধ্যে আম আদমি পার্টির সঙ্গে জোট মানতে না পেরে দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দর সিং লাভলি।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে অরবিন্দর সিং লাভলি জানিয়েছেন, যে দলটার জন্মই হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো, মনগড়া অভিযোগ করে তাদের বিরুদ্ধে জোটে আপত্তি ছিল গোটা দিল্লি কংগ্রেস ইউনিটের।

    কিন্তু সেটা সত্বেও দিল্লিতে আপের সঙ্গে জোট করা হল। দলের প্রদেশ পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অরবিন্দর সিং লাভলি বলেছেন, এখন তাঁর কোনও কথাই গুরুত্ব পায় না। এমনকী দলের ব্লক সভাপতিদের নিয়োগেরও অনুমতি দেওয়া হয় না।কানাইয়া কুমার ও উদিত রাজের উদাহরণ টেনে তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে, যারা দিল্লির কংগ্রেস ইউনিটের কাছে সম্পূর্ণ অপরিচিত।প্রসঙ্গত, গত বছরের অগস্ট মাসে অরবিন্দর সিং লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। অরবিন্দর সিং লাভলি দীর্ঘদিনের কংগ্রেস নেতা। তবে ২০১৭ নাগাদ একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে।