
পরিবারবাদে লিপ্ত থাকার কারণে দেশের সাফল্য দেখে লজ্জা পাচ্ছে কংগ্রেস। কর্নাটকের বেলাগাভির নির্বাচনী জনসভায় এইভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইভিএম-ভিভিপিএটি ইস্যুতে নাগরিকদের বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী বিরোধী জোটকে তিরস্কার করে বলেছেন, ইভিএম নিয়ে কংগ্রেসের মিথ্যাচার ও গুজব দেশের গণতন্ত্রের অপমান ছাড়া আর কিছুই নয় । সুপ্রিম কোর্ট বিরোধীদের স্বপ্ন ভেঙে দিয়েছে । কংগ্রেস একাধিক বিষয়ে মিথ্যে কথা বলেছে। করোনা চলাকালীন কংগ্রেস কোভিড ভ্যাকসিনের বিরোধিতা করেছিল। কংগ্রেস দেশের মানুষের সম্পদের এক্স-রে করবে। উত্তরাধিকার কর প্রসঙ্গে বলেছেন, কংগ্রেস জনগণের সম্পত্তির উপর ৫৫ শতাংশ কর আরোপের পরিকল্পনা করছে।
