গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইরাকে সোশাল মিডিয়া তারকাকে গুলি করে হত্যা

    ইরাকে সোশাল মিডিয়া তারকাকে গুলি করে হত্যা

    0
    265
    Social media star shot dead in Iraq
    Social media star shot dead in Iraq
    ইরাকে রাস্তায় সোশাল মিডিয়া তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।
    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাগদাদের রাস্তায় একটি কালো এসইউভিতে ছিলেন ওম ফাহাদ। আচমকা বাইকে করে আততায়ী আসে। এমন জায়গায় বাইকটি রাখে যাতে আততায়ী ওম ফাহাদের নজরে না পড়ে। বাইক থেকে নেমে সন্তপর্ণে গাড়ির অবস্থান দেখে নেয় আততায়ী। চোখের পলকে গাড়ির সামনে চলে যায় সে। খুব কাছ থেকে সোশাল মিডিয়া তারকাকে গুলি করে খুন করে। মৃত্যু নিশ্চিত করেই বাইক নিয়ে চম্পট দেয় ওই আততায়ী।কী কারণে এই খুন, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। সোশাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের জন্য নিয়মিত ভিডিও শেয়ার করতেন ফাহাদ। কখনও তা নাচ বা গানের ভিডিও তৈরি করতেন, আবার কখনও শেয়ার করতেন শপিং করার ভিডিও। নিজের মতামতও শেয়ার করতেন সোশাল মিডিয়ার তারকা। গত বছরের ফেব্রুয়ারিতে ওম ফাহাদের বিরুদ্ধে ভিডিওর মাধ্যমে অশালীন বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছিল। এর জন্য তাঁকে ছমাসের কারাদণ্ড সাজা দিয়েছিল আদালত।